ঘরোয়া কিছু সামগ্রীর সাহায্যেই সরান চোখের নীচের কালো দাগ। ছবি: আইস্টক।
সৌন্দর্যের একটি বিশেষ অংশ চোখ।
কারও সৌন্দর্য বর্ণনা করার সময় চোখের দিকেই নজর সকলের আগে আসে। চোখ যেমন
শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ, তেমনই স্পর্শকাতর। কিন্তু সেই সুন্দর চোখের নীচে যদি কালো দাগ দেখা দেয়, তা হলেই তা যেমন চেহারার জন্য খারাপ, তেমনই ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের পক্ষেও তা ক্ষতিকর।
কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়া বেশির ভাগ মানুষের পক্ষেই
সম্ভব হয় না। কাজের চাপে ক্লান্তি বাড়ছে। শরীরের চাহিদা মতো ঘুমও হচ্ছে
না। অনিদ্রা বা কাজের চাপ— কারণ যাই হোক না কেন, এক বার যদি এই কালো দাগ
দেখা দেয় ও তা ঠেকাতে দরকারি পদক্ষেপ না করা হয়, তা হলে এই দাগ ক্রমশ
বাড়তে শুরু করে।
ঘরোয়া কিছু সামগ্রীর সাহায্যেই আপনি মুক্তি পেতে পারেন চোখের নীচের
কালো দাগের হাত থেকে। রান্নাঘরের নানা সামগ্রীর সাহায্যে ঘরোয়া প্যাক তৈরি
করে লাগালে ফল মিলবে সপ্তাহখানেকের মধ্যেই। ব্যবহারের আগে ত্বকের অন্য কোনও
অংশে লাগিয়ে প্যাচ টেস্ট করেও নিতে পারেন। তবে এ সবের সঙ্গে এর সঙ্গে
পরিমাণ মতো বিশ্রামও খুবই দরকার।
No comments:
Post a Comment